মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৩ জানুয়ারী ২০ ২১
২:৩৭ পূর্বাহ্ণ

জগলু চৌধুরীকে জৈন্তাপুর আওয়ামী লীগ, ছাত্রলীগের শুভেচ্ছা

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগলু চৌধুরী জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে দপ্তর সম্পাদক মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর আওয়ামী লীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার(১২ জানুয়ারি) রাতে জগলু চৌধুরীর হাউজিং এস্টেটের বাসায় এসে তাকে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

শুভেচ্ছার জবাবে জৈন্তা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দের উদ্দেশে জগলু চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেষ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে এক বিস্ময়ের নাম। উন্নয়ন আর অগ্রযাত্রা ধরে রাখতে আমরা সকলে মিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

শুভেচ্ছা জানাতে আসা নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল বাসিত, দরবস্ত ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক সাদিক আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল গফুর, নির্মল চন্দ্র দাস, ফয়ছল আহমদ, মামুন রশিদ, আজাদগীর, ইসলাম উদ্দিন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ