বুধবার, আগস্ট ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৬ অক্টোবর ২০ ২০
১:১৯ অপরাহ্ণ

প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সিলেট মহানগর শ্রমিকলীগের বিবৃতি

আজ ৬ অক্টোবর মঙ্গলবার সিলেটের স্থানীয় এবং জাতীয় প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম ও সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন এক বিবৃতিতে বলেন, সিলেট নগরীর শামীমাবাদ এলাকার ৪নং রোর্ডের ২নং বাসায় গৃহবধূ ধর্ষণের ঘটনার সাথে জড়িত দেলোয়ার হোসেন ও তার সহযোগী হারুন আহমদ সহ অভিযুক্তরা জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার কোন পর্যায়ের সদস্য নয় এবং সংশ্লিষ্ট এলাকায় ১০নং ওয়ার্ড শ্রমিকলীগ সহ অন্য কোন বেসিক সংগঠনেরও কোন পর্যায়ের সদস্য নয়। 

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ আরো বলেন, উক্ত ঘটনায় জড়িত অভিযুক্তদের সাথে জাতীয় শ্রমিক লীগ এর কোন পর্যায়ের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই বিধায় জাতীয় শ্রমিকলীগকে জড়িয়ে যে কোন ধরনের অপপ্রচার হতে বিরত থেকে বস্তুনিষ্ঠ, সত্য এবং তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করার জন্য অনুরোধ জানান। তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিকলীগ। এই সংগঠন দেশের আপামোর শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ