১:১৫ পূর্বাহ্ণ
জাতীয় শোক দিবসে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের দোয়া মাহফিল
স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট নগরীর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় মিলাদ ও দোয়া মাহফিল, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাচ পরিধান করা, সিলেট জেলা প্রশাসনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
আজ রোববার বাদ আছর নগরীর আখালিয়া নতুন বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিটি ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো: ইলিয়াছুর রহমান ইলিয়াছ, নগরীর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি,হাজী ছিদ্দেক আলী, সাধারন সম্পাদক, মোঃ নজরুল ইসলাম নজু, বীর মুক্তিযোদ্ধা মীর্জা জামাল পাশা, সহ-সভাপতি মোঃ গাজী মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক মীর আব্দুল করিম পাখি, দপ্তর সম্পাদক ইমারত হোসেন, তথ্য ও গবেষনা বিয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন আহমদ সুমন, ত্রান ও সামাজকল্যান বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক মোঃ ফজর আলী, প্রচার সম্পাদক মোঃ সফিক মিয়া, আরোও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ সালিক আহমদ, মোঃ খালেদ আহমদ,মছন মিয়া (মাষ্টার), মোঃ জিতু মিয়া, আমির আলী, আব্দুল আহাদ, (মোতাওয়াল্লী) ,বাবুল মিয়া, আশা উদ্দিন, আব্দুল আহাদ,মাসুক মিয়া, মোঃ মনির মিয়া, মোঃ আব্বাস মিয়া,ইমন মিয়া,শহীদ মিয়া ও আব্দুল মন্নান প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন-মাওলানা আবুবক্কর ও হাফিজ আনোয়ার হোসেন। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা এ ছাড়া করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।