মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
২৪ অক্টোবর ২০ ২১
১২:২৬ পূর্বাহ্ণ

অটোরিকশা শ্রমিক জোট গোলাপগঞ্জ মডেল শাখার পক্ষ থেকে মৃত্যু অনুদান বিতরণ

শনিবার (২৩ অক্টোবর) সকালে স্বাভাবিক ও দূর্ঘটনার মারা যাওয়া সিলেট জেলা অটোরিকশা শ্রমিক জোট (রেজি-২০৯৭) গোলাপগঞ্জ মডেল শাখার পক্ষ থেকে ৫ শ্রমিকের পরিবারের মাঝে মৃত্যু অনুদান বিতরণ করা হয়েছে।

এ সময় স্বাভাবিক ও দূর্ঘটনার মারা যাওয়া রণকেলীর খালপার গ্রামের মরহুম সুফি মিয়ার পক্ষে স্ত্রী আরেস্তা বেগম, রণকেলী গ্রামের মরহুম আতাউর রহমানের পক্ষে মেয়ে মুন্নি আক্তার, ফুলবাড়ির মরহুম তাজ উদ্দিনের পক্ষে স্ত্রী দিলারা বেগম, সদর ইউনিয়নের গীর্দ্দ গ্রামের মরহুম জুয়েল আহমদের পক্ষে বোন জেমি বেগম, ঘোগারকুল গ্রামের মরহুম সাব্বির আহমদের পক্ষে স্ত্রী জাসমিন বেগমসহ প্রতিটি পরিবার নগদ ১০ হাজার করে অনুদান গ্রহন করেন।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অটোরিকশা শ্রমিক জোট এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক, সদস্য সচিব আয়লাফ আহমদ, যুগ্ম সচিব মিনহাজ আহমদ, সদস্য মো: বাচ্চু মিয়া, আব্দুল হক,ইকবাল আহমদ, ময়েজ আহমদ, সাহাব উদ্দিন। এছাড়া উপস্থিতি ছিলেন, সাবেক সভাপতি কামাল আহমদ, আব্দুল হাকিম, জালাল আহমদ চৌধুরী, ফুয়াদ আহমদ, সাহাবউদ্দিন, মো: আছাদ আহমদ, মো: জুয়েল আহমদ, জাকারিয়া আহমদ, মোঃ ছতিব আলী, সেলিম আহমদ, নূর মিয়া সহ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ