৯:৫৬ অপরাহ্ণ
শহীদ জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবে লন্ডন সিটি যুবদলের সভা
১৬ই ফেব্রুয়ারি ২০২১ রোজ (মঙ্গলবার) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রাপ্ত রাষ্ট্রীয় খেতাব “বীর উত্তম” উপাধী বাতিল করা প্রস্তাবের প্রতিবাদে ’লন্ডন সিটি যুবদলের’ উদ্যোগে ভার্চ্যুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ভার্চোয়াল প্রদিবাদ সভায় লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দীন আহমেদ আকমাল এর সভাপতিত্বে ও মোঃ শাহজাহান আহমেদে ও লন্ডন সিটি যুবদলের যুগ্ম সম্পাদক জামাল আহমদ রবি, পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদল এর সংগ্রামী সভাপতি রহিম উদ্দিন, প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সভায় অংশগ্রহন করেন যুক্তরাজ্য যুবদলের বিভিন্ন ইউনিটের সংগ্রামী নেতৃবৃন্দ। প্রধান অতিথি ও প্রধানবক্তা দিক নির্দেশনামূলক গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন এবং মধ্যপ্রাচ্য, সৌদি-আরব থেকে অংশগ্রহন করে বক্তব্য রাখেন শেখ মোস্তাক আহমেদ যুগ্ম-আহব্বায়ক কেন্দ্রীয় যুবদল সৌদি-আরব ও কাজী মোস্তাক আহমেদ যুবদল নেতা ও সহঃ সাধারণ সম্পাদক সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি-আরব সাংগঠনিক সম্পাদক কামরান হাসান রাজীব, হাম্মাদ আহমদ, আনিসুর রহমান, শ্রমিকদল নেতা আব্দুস সামাদ রাজ প্রমুখ।
উক্ত সভায় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকার তাদের অবৈধ মসনদ ঠিকিয়ে রাখতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। কিছুদিন পূর্বে আল-জাজিরা কর্তৃক বাংলাদেশ সেনা বাহিনী প্রধানের বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের রিপো্ট্ প্রকাশ পায়। সরকার আল-জাজিরা কর্তৃক প্রকাশিত রির্পোটের সত্যতা নিয়ে মিথ্যাচার করছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-জামুকা জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবও সরকারের পরিকল্পিত। রাতের আঁধারে ক্ষমতায় আসা সরকার আজ ক্ষমতা লোভে অন্ধ। ভার্চ্যুয়াল প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আব্দুল আজাদ, যুগ্ম সম্পাদক -এস এম জেড ইমাম, সহ সাধারণ সম্পাদক -মানিক মিয়া খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আবু জাফর, প্রচার সম্পাদক হাম্মাদ আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মাহবুব হাসান, লন্ডন সিটি যুবদল নেতা মামুন ইসলাম, মুহিব মাখন, নাইমুল ইসলাম, ইশতিয়াক রাসেল, জাকি আহমদ, সামি, প্রমুখ।