মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৮ সেপ্টেম্বর ২০ ২১
১০ :৫৮ অপরাহ্ণ

জালালপুর ইউনিয়নে এলজিএসপির আওতায় উন্মুক্ত ওয়ার্ডসভা অনুষ্টিত

দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এলজিএসপি ৩ এর আওতায় উন্মুক্ত ওয়ার্ডসভা অনুষ্টিত হয়েছে। সোমবার রাতে ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ দারা মিয়ার সভাপতিত্বে তার বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়। জালালপুর ইউনিয়ন পরিষদের অফিস সহকারী মোঃ আল আমিনের সঞ্চালনায় ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সরকার এ ধরনের মহতি পদক্ষেপ গ্রহণ করেছে।

ওয়ার্ড সভার মাধ্যমে একজন জনপ্রতিনিধি তার সম্মানিত নাগরিকদের নিকট কাজের জবাবদিহিতিা দেন। এতে জনগণ ও দেশ উপকৃত হয়। বিশেষ করে জনসেবামূলক কিছু কাজ আছে যেগুলো এলজিএসপি ৩ এর মাধ্যমে সম্পন্ন করা হয়। এ ধরনের একটি সুন্দর আয়োজনের জন্য তিনি ওয়ার্ড মেম্বারকে ধন্যবাদ জানান। সেইসাথে ইউনিয়নের সকল ওয়ার্ডে এ রকম সভা অনুষ্টিত হবে বলে জানান তিনি। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ঠ সালিশ ব্যাক্তিত্ব আলহাজ্ব আব্দুল মতিন। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক খালেদ আহমদ।

এ সময় ওয়ার্ডের অন্তর্ভুক্ত কাদিপুর, আলমদীন ও খতিরা গ্রামের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী লিলু মিয়া, সুনা মিয়া, রেণু মিয়া, প্রধান শিক্ষক মুক্তার আহমদ সাইস্তা, সিনিয়র শিক্ষক ফখরুল ইসলাম, সমাজসেবী ও মুরব্বী নুরুল আহমদ তাহের, ছুফি মিয়া. আশিক আহমদ, আজাদ মিয়া, ইর্শাদ আলী, আব্দুল হক, মালেক আহমদ, চুনু মিয়া, মখলিছ মিয়া, নেছার আলী, তেরা মিয়া, আশ্রাফ আলী, ফারুক মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ