বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৩ মে ২০ ২৪
৯:১৮ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষায় তাড়ল উচ্চ বিদ্যালয়ের সাফল্য

এবারের এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহ্যবাহী তাড়ল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন।

এবছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিদ্যালয়ের ৩৭ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে এ গ্রেডে ৬ জন, এ মাইনাস ১৫ জন, বি গ্রেড ৮ জন ও সি গ্রেড ২ জন পাশ করেছে।

এবছর বিদ্যালয়ের মোট পাশের হার ৮৩ দশমিক ৭৮ পার্সেন্ট। বিদ্যালয়ের সাফল্যের এতথ্য নিশ্চিত করে প্রধান শিক্ষক মো. ছাইনুল হক চৌধুরী জানিয়েছেন, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও তাড়ল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক সিলেটের ডাক'র সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী বলেন, বিদ্যালয়টি একেবারে অনুন্নত এবং যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় হওয়ার পরেও শিক্ষার্থীরা প্রতি বছর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেন।

তিনি অতীতের এই ধারা অব্যাহত রাখতে তিনি বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী এবং বিশেষ করে অভিভাবকদের নজরদারি বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন।বিজ্ঞপ্তি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ