শুক্রবার, মে ১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২১ ডিসেম্বর ২০ ২০
৩:২৯ অপরাহ্ণ

বিএনপির আরিফ কে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য, জেলা কৃষকদলের নিন্দা ও প্রতিবাদ
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক ও সভাপতি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সদ্য নির্বাচিত বিএনপির স্বাধীনতার রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্য, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি করপোরেশনের ধানের শীষে নির্বাচিত জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে, জনৈক কথিত এক বিএনপি নেতার কটুক্তি ও অসৌজন্যমূলক মন্তব্যে সিলেটের তৃণমূল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিদের ব্যথিত ও লজ্জিত করেছে।
সিলেট জেলা কৃষকদল নেতৃবৃন্দ এহেন অপ্রিয় ও বিব্রতকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দরা বলেন, বর্তমান ফ্যাসিস্ট, স্বৈরাচার, হিংস্র মনোভাবি সরকারের আমলে শহীদ  রাষ্টপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের আহংকার তারেক রহমান ও সিলেটের উন্নয়নের প্রাণ পুরুষ এম সাইফুর রহমানের ছবি মাথা উপরে রেখে বুকে ধানের শীষ বেইজ ধারণ করে বাজেট পেশ করে বাকশাল সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করেছেন। এই দুঃসাহস কেবল আরিফের পক্ষেই সম্ভব। দলে ঘাপটি মেরে থাকা বহিরাগতরা আরিফুল হকের মত নেতার সমালোচনা করা তাদের মুখে শুভা পায় এটাই স্বভাবিক। তবে আমাদের কাছে কষ্টকর।
নেতৃবৃন্দ বলেন, মেয়র আরিফ বিএনপির তৃণমূল থেকে উঠে আসা বর্তমানে সিলেট জাতীয়তাবাদের অভিসংবাদিত নেতা, তিনি ৯০ দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বিএনপির সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অকোতভয় অগ্রসৈনিক ছিলেন, আছেন এবং থাকবেন। সিলেট বিএনপির বেশিরভাগ জাতীয় সমাবেশে খালেদা জিয়া ও তারেক রহমানের উপস্থিতিতে সভাপতি ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন। যাকে দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান দেশের তৃতীয় মেগা সিটি সিলেটে বিএনপির মেয়র প্রার্থী নির্ধারণ করেন। যার পরিচয় পুরো জাতির কাছে বিএনপির আরিফ বলে খ্যাত। যিনি প্রকৃত বিএনপির নেতাকর্মীদের কাছে "মেইড ইন বিএনপি" মেইড বাই পরগাছা নয়।
নেতৃবৃন্দ আরো বলেন নিম যেমন আঙ্গুর হয় না, এই সমস্ত নেতারা দলের জন্য ভালো কিছুই করতে পারে না। প্রয়াত লুৎফুর রহমান চৌধুরী, এম এ হক, এম ইলিয়াস আলী, আব্দুর রাজ্জাক ও আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ, সিলেট বিএনপি আজ এই সকল পরগাছার কবলে পড়ে রন্ধে রন্ধে দ্ধন্ধে ধবংসের ধারপ্রান্তে। এখনই সময় এদের চিহ্নিত করার।
এক বিবৃতিতে কৃষকদল নেতৃবৃন্দ বলেন, মেয়র আরিফ এর নির্বাচনে ক্যাশিয়ারের দায়িত্বে থাকা ব্যাক্তি শ্রদ্ধাভাজন বিএনপি নেতা আরিফুল হক কোন দলের মেয়র, তিনি জানেন না বলে যে মন্তব্য করেছেন, এটাই সিলেট জাতীয়তাবাদের অন্তরে কাঁটার মত আঘাত করেছে।
আমরা আশা করবো ভবিষ্যতে বিএনপি নেতাকর্মীদের সম্পর্কে কোন মন্তব্য করতে ভেবে চিন্তে মন্তব্য করবেন।
কৃষকদল নেতৃবৃন্দ আশাবাদী, গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের যোগ্য নেতৃত্ব, অচিরেই বিএনপি থেকে এসকল পরগাছা বিভ্রান্তির অবসান ঘটবে। বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ