শনিবার, সেপ্টেম্বর ৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২২ সেপ্টেম্বর ২০ ২৪
৮:৪৭ অপরাহ্ণ

মদিনা একাডেমি সিলেটে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

জমকালো আয়োজনে মদিনা একাডেমি সিলেটে অনুষ্ঠিত হলো সীরাত প্রতিযোগিতা। গতকাল ২২ সেপ্টেম্বর ২০২৪ রবিবার সকাল ১১টায় শুরু হয় প্রতিযোগিতা।

সকাল ১০ টা থেকেই শুরু হতে থাকে প্রতিযোগীদের আনাগোনা। নির্ধারিত সময়ের আগেই ভরপুর হয়ে যায় একাডেমি প্রাঙ্গণ। সিলেট নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।

প্রতিযোগিতার সর্বিক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন একাডেমির প্রিন্সিপাল মাওলানা উসমান গণি।

কো-অর্ডিনেটর মুহাম্মদ মিজানুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিশুদের বয়সের ভিত্তিতে দুটি বিভাগে নাতে রাসুল (সা.) ও সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষক মাজহারুল ইসলাম জয়নাল, দি কুরআনিক হোম এর শিক্ষক এবাদুর রহমান ও জনাব কাজী জয়নুল ইসলাম মুনিম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বিভিন্ন ইভেন্ট পরিদর্শন করেন ড্রীম স্কুলের ফিল্ড অর্গানাইজার সুমন আহমদ অলি।

প্রতিযোগিতায় ইনভিজিলেটরের দায়িত্ব পালন করেন একাডেমির শিক্ষক  আহমেদ কবির শামস, মুস্তাফিজুর রহমান ইকবাল, হাফিজ নুমান আহমদ,আবদুল্লাহ আল আবিদ, জিনাত জাহান হক, লাভলি রানী ঘোষ, এস এম জান্নাতি, জুতি আক্তার, কামরুল ইসলাম, সাব্বির হোসেন।

প্রতিযোগিতায় জালালাবাদ ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ,শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা, শাহাজলাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, স্কলার্সহোম, সিলেট আইডিয়াল মাদরাসা, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,সরকারী অগ্রগামী গার্লস হাইস্কুল এন্ড কলেজ, শাহজালাল উপশহর হাইস্কুল, বাংলাদেশ ব্যাংক স্কুল, তানজিমুল উম্মাহ মাদরাসা, সিলেট মডেল মাদরাসা, দি কুরআনিক হোম, বিজিবি পাবলিক স্কুল এন্ড কলেজ, আল আমিন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, দি এইডেড হাইস্কুল, কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসা, পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ, জামেয়া আবু হুরায়রা আল ইসলামিয়া সিলেট, সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,শাহিন স্কুল শিবগঞ্জ, আল কুরআন একাডেমি, ক্লাসিক স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য অনুষ্ঠিত প্রতিযোগিতার ফলাফল, পুরস্কার বিতরণী ও সীরাত মাহফিল আগামী ২৮ সেপ্টেম্বর একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মাহফিলে সকলের সরব উপস্থিতি কামনা করেছেন মদিনা একাডেমি সিলেট এর চেয়ারম্যান  আবু রেদওয়ান রাজু।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ