বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৩ অক্টোবর ২০ ২১
২:১০ পূর্বাহ্ণ

প্রথম স্বামীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে আ.লীগ নেত্রীর

নরসিংদীতে প্রথম স্বামীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে। অর্থ হাতিয়ে নেওয়া ও প্রতারণাসহ নানা অভিযোগ এনে নারী আ.লীগ নেত্রী তাহমিনা বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রথম স্বামী ও তার স্বজনরা। শনিবার দুপুরে শহরের বৌয়াকুর এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তাহমিনা নরসিংদী জেলা নারী আ.লীগের কার্যকরী সদস্য। সংবাদ সম্মেলনে স্বামী মোশারফ হোসেনের বোন ফারজানা আক্তার জানান, ২০০৬ সালে রায়পুরা উপজেলার আদিয়াবাদ শিকদারপাড়া এলাকার মৃত আব্দুল মন্নাফ মুন্সির মেয়ে তাহমিনা বেগমকে বিয়ে করেন সৌদি প্রবাসী মোশারফ হোসেন। বিয়ের পর থেকেই নানাভাবে সুকৌশলে নগদ অর্থ হাতিয়ে নেওয়াসহ অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে নেত্রী তাহমিনা। পরে প্রথম স্বামীকে তালাক না দিয়েই ফ্রান্স প্রবাসী রায়হান মিয়াকে বিয়ে করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসীর পরিবার। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারী আ.লীগ নেত্রী তাহমিনা বেগম বলেন, এরা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাচ্ছে।-সূত্র: যুগান্তর

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ