বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১১ এপ্রিল ২০ ২১
২:২২ পূর্বাহ্ণ

নিশ্বাস-দ্যা ব্রেথ ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী বিতরণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠা করা একটি গ্রুপ থেকে গড়ে তোলা নিশ্বাস- দ্যা ব্রেথ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে করোনা ভাইরাসের প্রভাবে ঘর বন্দি দুঃস্থ ও অসহায়, দিনমজুর ২০টি পরিবার ও একজন ক্যান্সার রোগীকে নগদ অর্থসহ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা মোগলাবাজার এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিশ্বাস- (ঞযব ইৎবধঃয) ফাউন্ডেশনের সভাপতি মহি উদ্দিন তুহিন, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক হাসান আহমেদ লাহিন, সাংগঠনিক সম্পাদক-সুলতান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক সাঈদ আমহদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবু নাসের ফাউন্ডেশনের সদস্য, মাহফুজুর রহমান, মো: পাজেল, বখতিয়ার মো: নিয়াজ, মো: নুর মিয়া, নাসির আহমেদ, মো: রাহাদ আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, আলু, পেয়াজ, তেল, ডাল, ছোলা, লবন, খেজুর। প্রেস বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ