৩:৩৩ পূর্বাহ্ণ
বাংলাদেশ ব্যাংকে এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান
বাংলাদেশ ব্যাংকের ক্যাশ বিভাগে এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের হলুদ দলের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২২ নভেম্বর বিকালে চতুর্থ তলায় ডিজিএম চেম্বারের সম্মুখে ফুলেল শুভেচছা ও মিষ্টান্নে আপ্যায়নের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মাননা জানান হলুদ দলের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ডিজিএম বাবু নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ ও সভাপতি ডিজিএম মোঃ জাবেদ আহমদ।
এসময় দলের সিনিয়র নেতা ডিজিএম মোঃ আতিকুর রহমান, মোঃ সাইফুল আলম, যুগ্ম পরিচালক মোঃ ইকবাল হাসান, মোঃ জামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলী আকতার, মোঃ বাবুল আক্তার, মোঃ আশরাফ উদ্দিন, শাহ মোঃ আশরাফ সিদ্দিকী, বিনয় ভূষণ রায়, সুব্রত দত্ত, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মোঃ আল জাহান, কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক রাসেল আহমদ চৌধুরী, সিনিয়র নেতা আবু হেনা মোঃ ফারহান, মোঃ ওসমান গনী, আলীনুর রহমান, মোঃ মনির হোসেন, মোঃ তাহের মিয়া প্রমুখ। সংবর্ধিতরা হলেন পদোন্নতিপ্রাপ্ত এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ জোবায়েরুল হাসান, আরিফুল ইসলাম খন্দকার, আরিফুল ইসলাম ঠাকুর, তৌফিকুল ইসলাম তারা, মোঃ দেলওয়ার হোসেইন, জাহেদুর রহমান দিপু, বায়েজিদ ভূইয়া, জুয়েল কুমার সাহা, জয়দীপ চক্রবর্তী, মোঃ আব্দুস সামাদ (উজ্জ্বল) প্রমুখ।