১:৫২ পূর্বাহ্ণ
তেতলীতে সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্টিত
দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন পরিষদে সোমবার সকালে এফআইভিডিবি সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্টিত হয়েছে। তেতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফারুক মিয়ার সভাপতিত্বে এবং সূচনা প্রকল্পের জিসিডিও সাহিদা আক্তারের সঞ্চালনায় সমাপনী সভায় বক্তারা সূচনা প্রকল্পের মাধ্যমে তেতলী ইউনিয়নে প্রায় এক হাজার তিনশত নারী উপকারভোগীর সফলতার কথা তুলে ধরেন।
এ প্রকল্পের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে বলে বক্তারা উল্লেখ করেন।
বিশেষ করে প্রকল্পের মাধ্যমে সফল হওয়া নারীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের সহকারী প্রকল্প সমন্বয়কারী দাইম আল রহমান চৌধুরী, উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আতিকুর রহমান, সাংবাদিক খালেদ আহমদ, ইউপি সদস্য ফারুক আহমদ, মো. আলা উদ্দিন, মো. আলী হোসেন, ছালিক মিয়া, সাবিত্রী বালা সরকার, ইউপি সচিব জান্নাতুল ফেরদৌস, সূচনা প্রকল্পের এমইকেএমও তুলনা বেগম, ইউনিয়ন সমন্বয়কারী আবুল কাশেম, এফএফ সুমি আক্তার, আব্দুল কাহির, এসসিএম সাবনবী বেগম, উর্মি আক্তার, শিপি বেগম ও সাজনা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি