- বিজ্ঞপ্তি
১০ :৫৫ অপরাহ্ণ
মাওলানা সুলাইমান ১৯ বছর জালালপুরের মাটি ও মানুষের সাথে মিশে কাজ করে গেছেন
জালালপুর ইউনিয়নে প্রীতি সমাবেশ
দক্ষিণ সুরমার জালালপুর ইঊনিয়ন পরিষদে একাধারে ১৯ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন মাওলানা সুলাইমান হোসেন। টানা তিনবার হ্যাট্রিক জয় নিয়ে তিনি এ দায়িত্ব পালন করেন। শনিবার বিদায়লগ্নে তিনি জালালপুর ইউনিয়নবাসীকে নিয়ে আয়োজন করেন প্রীতি সমাবেশ। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বেলা ১২ টায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জালালপুরের বিশিষ্ট মুরব্বী শেখ ইদ্রিছ আলী তুরণ মিয়া।
সাংবাদিক খালেদ আহমদের সঞ্চালনায় আবেগঘণ এ প্রীতি সমাবেশে অংশ নিয়ে বক্তারা বলেন, একজন মানুষ বারবার নির্বাচিত হওয়া অত্যান্ত সৌভাগ্যের ব্যাপার। জালালপুরের ইতিহাসে মাওলানা সুলাইমান হোসেন একজন সফল চেয়ারম্যান হিসেবে আজীবন স্বীকৃতি পাবেন। তিনি ছিলেন জনবান্ধব জননেতা। ইউনিয়নবাসীর জন্য নিজেকে উৎসর্গ করেছেন। রাত দিন যখনই প্রয়োজন মানুষ তাকে কাছে পেয়েছে। এ রকম জনপ্রতিনিধি বর্তমান সমাজে বিরল। জালালপুরবাসীর জন্য তিনি একজন নিবেদিত প্রাণ। ১৯ বছর তিনি জালালপুরের মাটি ও মানুষের সাথে মিশে কাজ করে গেছেন। দায়িত্ব পালনকালে জালালপুরবাসী তাকে যেভাবে কাছে পেয়েছে আগামীতে ও সেভাবেই জনগণের সেবা তিনি করে যাবেন বলে বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন। বিদায়ী বক্তব্যে মাওলানা সুলাইমান হোসেন বলেন, ১৯ বছর ইউনিয়নবাসীর খাদেম ছিলাম। চেষ্টা করেছি মানুষের আমানত রক্ষা করে সর্বোচ্চ সেবা দিতে। তারপরও ভুল করে থাকলে ইউনিয়নবাসী যেন তাকে ক্ষমা করে দেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি। এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন ও এম এ শহীদ পংকি, বিশিষ্ট মুরব্বী হাবিবুর রহমান ছুফন, যুক্তরাজ্য প্রবাসী শহীদ আলী, বিশিষ্ট মুরব্বী আব্দুল করিম তপই, ইজ্জত আলী, মনসুর আলী, জালালপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বাছিত বাচ্চু, জালালপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাক্কান আহমদ, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম চৌধুরী সুহেল, মোগলাবাজার থানা জাতীয় পার্টির সদস্য সচিব ছানাউল হক ছানা, প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান জিলন, ইউপি সদস্য শফিক উদ্দীন, কুতুব আলী, আনোয়ার আলী, নব নির্বাচিত সদস্য বাবুল মিয়া, ফজির আলী, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম জগলু, এম এ ওয়াহিদ, নজরুল ইসলাম, সমাজসেবী ইর্শাদ আলী, এজমান আলী, নাহিদ আহমদ, রোভার আইমান আহমদ প্রমুখ। কোরআন থেকে তেলাওয়াত করেন সাহেদ আহমদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন রুহুল আমিন শিকদার। বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুলেল শুভেচ্ছা জানাল সিলেট…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতি'বাদে…
সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরী সভা অনুষ্ঠিত: বুধবার…
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য…
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে সিলেট…
কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিবার্চিত হলেন…
শাল্লায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ আ'সামী গ্রেফ'তার
ওসমানী হাসপাতালের নবনিযুক্ত পরিচালকের সাথে হিমোফিলিয়া সোসাইটি ও…
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আল আমিন
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ