শুক্রবার, মে ১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৭ মে ২০ ২১
১:৪৫ পূর্বাহ্ণ

সুবিধাবঞ্চিত শিশুদের এমদাদ চৌধুরী চৌধুরীর ঈদ উপহার বিতরণ
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পক্ষ থেকে হতদরিদ্র সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার (কাপড়) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর আম্বরখানা এলাকায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মুর্শেদ, যুব বিষয়ক সম্পাদক মীর্জা বেলায়েত আহমদ লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম মখলিছ খান, ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ কবির আহমদ, মহানগর বিএনপি নেতা রিয়াদুল হাসান রুহেল, আব্দুস সুবহান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা মোতালিব পাশা, স্বেচ্ছাসেবক দল নেতা রামেল আহমদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজন আহমদ ও ১৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি সুমন প্রমূখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ