১২:২৪ পূর্বাহ্ণ
হাফিজ বায়েজিদের ঈছালে সাওয়াব উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্টিত
সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও ছায়াঘর সমাজসেবা সংস্থা বিশ্বনাথের সাংগঠনিক সম্পাদক হাফিজ বায়েজিদ আহমদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হেেয়ছে। রবিবার (৩১অক্টোবর) বাদ জোহর বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসার কনফারেন্স হলরোমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ছায়াঘর সমাজসেবা সংস্থার সভাপতি হাফিজ লাহিন আহমদের সভাপতিত্বে ও মুহাম্মদ শামসুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আল-ইসলার সভাপতি তালুকদার মোহাম্মদ ফয়জুল ইসলাম।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, মিয়ার বাজার আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ, সিলেট পশ্চিম জেলা তালামিযের সহ-সভাপতি ইসলাম উদ্দিন লতিফি, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামিযের সভাপতি হোসাইন আহমদ রাজন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান সাঈদ, মাওলানা মুজিবুর রহমান।
এ সময় বক্তারা বলেন, হাফিজ বায়েজিদ অত্যন্ত ভাল একজন হাফিজ ছিল। তার আচার-আচরন, চলাফেরায় মানুষের মন জয় করেছিল। তাই আজ তার চলে যাওয়ার পরও মানুষ তাকে নেক কাজের মাধ্যমে স্মরণ করছে। দোয়া মাহফিলে তার রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে খতমে খাজেগান পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম। সভাশেষে দোয়া পরিচালনা করেন, মাওলানা কবি পিয়ার মাহমুদ।