১১:২৭ অপরাহ্ণ
ছাত্রদল নেতা কাওসার আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য মরহুম কাওসার আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাওসার আহমেদ স্মৃতি পরিষদ’র উদ্যেগে আজ শুক্রবার বাদ আছর দরগাহ হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য উসমান গনী, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আমজাদ হোসেন, সেবুল আহমেদ, ওয়াহিদ রুকন, দেলোয়ার আহমেদ, এখলাসুর রহমান, রিপন আহমেদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাওসার আহমেদ স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান সাইদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক ও কাওসার আহমেদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ মোক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক ও কাওসার আহমেদ স্মৃতি পরিষদের কোষাধ্যক্ষ মাহবুবুল আলম সৌরভ, সিলেট মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক কাওসার আহমেদ চৌধুরী, যুবদল নেতা শেখ জুয়েল মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস আর সোহাগ, সালমান আহমেদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজিব আহমেদ, কাওসার আহমেদ স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক কামরান উদ্দিন অপু, মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, আবির বক্স, আলী আব্বাস, সোহানুর রহমান সোহান, এহসানুল হক তালহা। উল্লেখ্য ২০১৬সালে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং সিলেট এমসি কলেজের মেধাবী শিক্ষার্থী কাওসার আহমেদ ইন্তেকাল করেছিলেন।