বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১ মে ২০ ২৪
৮:১৫ অপরাহ্ণ

তিতাসের তাকওয়া ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুমিল্লার তিতাসে তাকওয়া ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় চাল ও কোরআন শরীফ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পহেলা মে দিনব্যাপী তিতাস তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে তিতাস তাকওয়া ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তিতাস, হোমনা ও মুরাদনগর উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিম খানায় চাল, কোরআন শরীফ,কিতাব ও রেহাল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এরই মধ্যে ১৪ টি প্রতিষ্ঠানে ২৮ বস্তা চাল, মুরাদনগর ও তিতাস উপজেলার দুটি মাদরাসায় কোরআন শরীফ, কিতাব ও রেহাল বিতরণ করেন তাকওয়া ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দ।

এছাড়া পথচারী ও শ্রমজীবী মানুষের জন্য প্রায় তিনঘন্টা ব্যাপী সরবতের ব্যবস্থা করেন মানবিক সংগঠন তাকওয়া ফাউন্ডেশন।

এসময় তাকওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহ জালাল সরকার ও সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান ফারুকসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রতিষ্ঠাতা সভাপতি শাহ জালাল সরকার বলেন, আমাদের তাকওয়া ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত সকলের আর্থিক ও অন্যান্য সহযোগিতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করছি।

এলাকাবাসীর দোয়া ও সহযোগিতায় ফাউন্ডেশনের মহৎ কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ