মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বালাগঞ্জ প্রতিনিধি::
৬ সেপ্টেম্বর ২০ ২১
১০ :৫৯ অপরাহ্ণ

বালাগঞ্জে রেজওয়ান আলী কয়েছ ফাউন্ডেশনের চতুর্মাসিক চাল বিতরণ

বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট মানবাধিকারকর্মী রেজওয়ান আলী কয়েছ কর্তৃক প্রতিষ্ঠিত "রেজওয়ান আলী কয়েছ ফাউন্ডেশন" এর উদ্যোগে চতুর্মাসিক চাল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে তার নিজ গ্রাম শিওরখাল গ্রামে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় রেজওয়ান আলী কয়েছের শিওরখালস্থ গ্রামের বাড়িতে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বী ও সমাজকর্মী হাজী আব্দুল ওয়াহিদ, নজির মিয়া, সমছু মিয়া, আব্দুস শহীদ, রাজু খান, জয়নাল খান, জহির খান প্রমুখ। উল্লেখ্য, রেজওয়ান আলী কয়েছ ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে তার নিজ গ্রামের অসহায় মানুষের কথা চিন্তা করে চতুর্মাসিক চাল বিতরণ কর্মসূচির উদ্যোগ নেন।

প্রথমে তিনি চার মাস পর পর ৩৫টি পরিবারের মধ্যে চাল বিতরণ করে এ কর্মসূচি শুরু করেন। তার কিছুদিন পরে ৩৫ থেকে ৪০টি পরিবারে উন্নিত করেন। বর্তমানে তিনি চার মাস পর পর ৫০টি পরিবারের মধ্যে চাল বিতরণ করে আসছেন। এ বিষয়ে রেজওয়ান আলী কয়েছ বলেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা থেকে একটু হলেও অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি।

মানুষকে সাহায্য করা অনেক বড় একটি নেয়ামত। একদিন আমরা চলে যাবো, পেছনের সব রেখে যাবো, সাথে কিছু যাবে না, যাবে শুধু খারাপ ও ভালো কাজের আমল। এছাড়াও রেজওয়ান আলী কয়েছ তার নিজ এলাকার রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসায় সহযোগীতা ও গরিব দুঃখী মানুষের ঘর নির্মাণ সহ বিভিন্ন সামাজিক কাজে অবিরাম সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ