সোমবার, মে ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২ ডিসেম্বর ২০ ২২
৪:৩৩ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান'র রোগমুক্তি কামনায় সিলেটে দোয়া মাহফিল

ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসানের রোগমুক্তি কামনায় সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বাদ আছর হযরত শাহজালাল(রঃ) মাজার মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো'র আত্মার মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসানের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক তোফায়েল চৌধুরী উজ্জ্বল, সৈয়দ সারোয়ার রেজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক উসমান হারুন পনির, আজিজ খান সজিব, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক কমিটির সদস্য হাসান ফাজিজুর রহমান টিপু, দুলাল আহমদ, মেহদি হাসান সপু, সদর উপজেলার আহবায়ক আমীনুর রহমান আমীন,আব্দুর রউফ মেম্বার, সফিকুল ইসলাম, রায়হান আহমেদ, ইবনে জাহান তানভীর,সাফওয়ান কোরেশি, জিয়াউর রহমান জিয়া, বাইন উদ্দিন, সুয়েব আহমেদ, এম এ হাসান সাগর, হবিব উল্ল্যা প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ