১২:০ ২ পূর্বাহ্ণ
তেতলী ইউনিয়নে জাপা নেতা আবুল কালামের শীতবস্ত্র বিতরণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৩নং তেতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য মো. আবুল কালাম আজাদ।
(১৯ জানুয়ারি) তেতলী ইউনিয়নের ছমিরপুর, গকুলপুর এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, শীতে অসহায় মানুষেরা অনেক কষ্টে দিন যাপন করেন। আমাদের সকলেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে তাদেরকে একটু হলেও সহযোগিতা করা। তাই আমাদের সকলকে শীতে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। তিনি সমাজের সকলকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম আজাদ, বিশিষ্ট মুরুব্বি মানিক মিয়া, নিয়াজ মিয়া, মজনু মিয়া, নুরাই মিয়া, সানুর মিয়া, আব্দুল মালিক, ইসরাব উল্লাহ, মোঃ আব্দুল হাকিম, রুবেল, মুকিত মিয়া, দুলাল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি