৭:৪১ অপরাহ্ণ
আব্দুল মুনতাসির খান সভাপতি, মাহদি বিন আব্দুল আজিজ সম্পাদক
নগরীর ২১ নং ওয়ার্ড তালামীযের কাউন্সিল সম্পন্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরাধীন ২১ নং ওয়ার্ড শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৩টায়, শিবগঞ্জস্থ স্থানীয় কার্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পিয়ার হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সহ-সভাপতি মো. আতিকুর রহমান সাকের, মারুফ আহমদ, আশিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদওয়ান মাহমুদ চৌধুরী ও ২৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুল হাসান। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আব্দুল মুনতাসির খানকে সভাপতি, মাহদি বিন আব্দুল আজিজকে সাধারণ সম্পাদক ও মো. সাখাওয়াত হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট ২১ নং ওয়ার্ড শাখার ২০২১-২২ সেশনের কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ-সভাপতি মহসিন আহমদ, রাহেল আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাছুম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক আবু তায়্যিব চৌধুরী মুরাদ, সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সাদিকুর রহমান ঈসা, অফিস সম্পাদক সারওয়ার আহমদ, সহ-অফিস সম্পাদক শাহ আলম, প্রশিক্ষণ সম্পাদক মুত্তাকিন আহমদ রাহাত, সহ-প্রশিক্ষণ সম্পাদক বেলায়েত হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম রিয়াদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রুম্মান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিয়াম আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল মুকিত, সদস্য তাহলিল হোসাইন, আলী আহমদ ফেরদৌস ও আলী আহমদ রেদওয়ান।