১০ :১৪ অপরাহ্ণ
লালাবাজার ইউনিয়ন তালামীযের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন
শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ:'র হাতেগড়া সুন্নি ছাত্র কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৬নং লালাবাজার ইউনিয়ন শাখার উদ্দ্যোগে ২৪ আগস্ট মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় লালাবাজার স্কুল এন্ড কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চারা রোপন করে উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান জননেতা মুহাম্মদ মাহবুবুর রাহমান, দক্ষিণ সুরমা থানা তালামীযের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারন সম্পাদক সাইফুর রাহমান, ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুল মুমিন রাজু, সহ সভাপতি মো: আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আবু সুফিয়ান, অর্থ সম্পাদক সুবেল আহমদ প্রমুখ।
পরবর্তীতে লালাবাজার ইউনিয়ন তালামীযের আওতাধীন কয়েকটি ওয়ার্ড শাখার সদস্যদের কাছে চারা হস্থান্তর করা হয়। ধারাবাহীক ভাবে লালাবাজার এর ভিবিন্ন অঞ্চল ও ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচী অভ্যাহত থাকবে।