শনিবার, মে ২, ২০ ২৬
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি::
১৮ ফেব্রুয়ারী ২০ ২২
৯:০ ৪ অপরাহ্ণ

আহবায়ক আদিলুর রহমান ও সদস্য সচিব রুবেল মিয়া
তিতাসের শ্রমিক দলের কমিটি গঠন

কুমিল্লার তিতাস উপজেলা শ্রমিক দলের ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।মো. আদিলুর রহমানকে আহবায়ক ও রুবেল মিয়াকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির কাগজে স্বাক্ষর করে ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার এই কমিটির অনুমোদন দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের আহবায়ক মো.মিজানুর রহমান ও সদস্য সচিব মো.আলমগীর হোসেন।

তিতাস উপজেলা শ্রমিক দলের ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আহবায়ক নির্বাচিত হয়েছেন মো.আদিলুর রহমান,সদস্য সচিব নির্বাচিত হয়েছেন রুবেল মিয়া,যুগ্ম- আহবায়ক নির্বাচিত হয়েছেন মো.আজিজ ফকির,আবুল বাশার পাশান,মোহন সরকার,সদস্য নির্বাচিত হয়েছেন মো.রফিকুল ইসলাম খান,মেহেদি হাসান দুলাল,মো.বিল্লাল হোসেন,মো. সুরুজ মিয়া।অনুমোদিত ৯ সদস্য বিশিষ্ট তিতাস উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ