সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
১৮ ডিসেম্বর ২০ ২১
৬:০ ০ অপরাহ্ণ

স্বাধীনতার সঠিক ইতিহাস জানা আমাদের প্রত্যেকের জন্য জরুরী: অধ্যক্ষ আব্দুল মুনঈম মনজলালী

দক্ষিণ সুরমায় আল্লামা আব্দুল মুকিত মনজলালী একাডেমীর সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জ.উ.ম. আব্দুল মুনঈম মনজলালী বলেন- দেশ প্রেম ঈমানের অঙ্গ,প্রতিটি মানুষের দেশের প্রতি মহব্বত তাকতে হবে এবং স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের জানতে হবে আর যারা এ দেশের জন্য শহীদ হয়েছেন তাদের কে সবসময় স্মরণ করতে হবে।

তাদের রুহের মাগফিরাত কামনায় তাদের জন্য দোয়া করতে হবে। তিনি ১৬ই ডিসেম্বর ২০২১ইং বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে আল্লামা আব্দুল মুকিত মনজলালী একাডেমির উদ্দ্যোগে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী, মহান বিজয় দিবস উদযাপন ও একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আল্লামা আব্দুল মুকিত মনজলালী একাডেমীর সুপার মাওলানা আদনান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় এবং সিনিয়র শিক্ষক মাওলানা অালা উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী, সমাজসেবী কামাল আহমদ শিকদার, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী মোঃজামিল সুলতান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সুনামধন্য ভাইস চেয়ারম্যান জননেতা মোহাম্মদ মাহবুবুর রহমান, জালালপুর বাজার উত্তর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সুরমা ডেকোরেটার্স এর পরিচালক মুজিবুর রহমান বাবুল শিকদার, বক্তব্য রাখেন অত্র একাডেমীর সাবেক সুপার জাকির হাসান শিকদার, একাডেমীর সিনিয়র শিক্ষক ইমরান হোসেন, সহকারী শিক্ষক জাহিদ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল হামিদ,ইফতিয়াক আহমদ,একাডেমী সিনিয়র শিক্ষক শামীম আহমদ,সহকারী শিক্ষক মাওলানা আল আমীন আহমেদ, মিজানুর রহমান, মাওলানা শাকির আহমদ, মোবারক হোসেন, সাইজ আহমদ, সাইদুল ইসলাম সহ শিক্ষকমণ্ডলী, অভিভাবক, মুরব্বিয়ান, যুবসমাজ ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। পরবর্তীতে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও একাডেমীর নার্সারি থেকে দাঃদশম শ্রেণির ফলাফল প্রকাশ ও প্রত্যেক শ্রেণিতে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের প্রতিষ্ঠানে সর্বোচ্চ মার্ক পাওয়া শিক্ষার্থীকে পুরস্কার প্রদান এবং প্রধান অতিথি মহোদয়ের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ