৯:৩৯ অপরাহ্ণ
প্রতীকি
কোম্পানীগঞ্জে করোনা প্রনোদনার ১৩শত টাকা পেলেন গ্রাম পুলিশ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: করোনাভাইরাস কোভিড১৯পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ভূমিকা পালনে প্রণোদনা হিসেবে সরকার গ্রামপুলিশের (দফাদার ও মহল্লাদার) প্রত্যেকের জন্য এক হাজার ৩শত টাকা করে সর্বমোট ৬ কোটি টাকা বিশেষ অনুদান দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এর ন্যায় ৯ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স কক্ষে প্রনোদনার নগদ এ অর্থ সকল গ্রামপুলিশ বাহিনীর হাতে তুলে দেন উপজেলার অফিস সহকারী তপন সরকার।
বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় গ্রামপুলিশ বিশেষ ভূমিকা পালন করায় প্রণোদনা হিসেবে এ অনুদান দেওয়া হলো গ্রাম পুলিশে প্রতি ইউনিয়ন পরিষদে একজন করে দফাদার ও নয়জন করে মহল্লাদার নিযুক্ত আছেন। এদের মধ্যে দফাদাররা মাসে সর্বসাকুল্যে সাত হাজার টাকা এবং মহল্লাদাররা ৬ হাজার ৫শ টাকা বেতন পান।গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট দফাদারদের জাতীয় বেতন স্কেলের ১৯তম গ্রেড এবং মহল্লাদারদের ২০তম গ্রেডে বেতন ভাতা দেওয়ার নির্দেশ দেয়। তবে এখনও তা বাস্তবায়ন হয়নি। গ্রামপুলিশের চাকরি সরকারের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না হওয়ায় তাদের বেতনের অর্ধেক দেয় ইউনিয়ন পরিষদ আর বাকিটা দেওয়া হয় সরকারের কোষাগার থেকে।ব্রিটিশ আমল থেকে এ বাহিনী লাঠি বাঁশি হাতে নিয়ে বিভিন্ন আইনের অধীনে কাজ করে আসছে। সর্বশেষ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯’ এ তাদের অন্তর্ভুক্ত করা হয়। এই আইনের অধীনে ২০১৫ সালে গ্রামপুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃংখলা ও চাকরির শর্তাবলী সম্পর্কিত বিধিমালা তৈরি করা হলেও বিধিতে তাদের কোনো শ্রেণি নির্ধারণ করা হয়নি এখনো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিশেষ এই প্রনোদনার অর্থ পেয়ে তারা মহাখুশি কিছুটা হলেও সাংসারিক কাজে লাগবে। বলে তারা আবেগে আপ্লুত হন বলে জানান। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে তাদের একদফা দাবি চাকুরী সরকারীকরণ ও জাতীয়স্কেলে বেতন ভাতা প্রদান করে তাদের জীবনমান উন্নয়নে অবদান রাখবেন বলে আশাবাদী।
প্রনোদনার অর্থ প্রাপ্ত গ্রামপুলিশ বাহিনীর সদস্য সদস্যারা,হলেন। ফারুক আহমদ ফালু (দফাদার) প্রতিনিধি গ্রামপুলিশ বাহিনী সিলেট জেলা,শ্রী মন্টু রবি দাস (মহল্লাদার) যুগ্ম সাধারন সম্পাদক সিলেট জেলা,রহমত আলী,(মহল্লাদার) সহ- সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা গ্রামপুলিশ বাহিনী,শ্রী কবিন্দ্র বিশ্বাস,(মহল্লাদার) সাধারন সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা গ্রামপুলিশ বাহিনী,শ্রী লক্ষীন্দর বিশ্বাস,(দফাদার) সহসভাপতি কোম্পানীগঞ্জ গ্রামপুলিশ বাহিনী, আব্দুল মান্নান, করম আলী, ইউসুফ আলী, ধরনী দেবনাথ,অখিল দাস, ছয়ফুল ইসলাম,সফিক মিয়া,জমিরুন নেছা,কমলা আক্তার,নার্গিস আক্তার, আয়মনা আক্তার,অপৃথী রানী তালুকদার, সোনারা বেগম,পুস্প রানী বিশ্বাস, বিমলা বিশ্বাস,সুজিতা বিশ্বাস প্রমুখ।