২:৩৩ অপরাহ্ণ
খন্দকার মুক্তাদিরের সুস্থতা কামনায় ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড বিএনপির দোয়া
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও তার সহধর্মিনীর করোনা থেকে মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড বিএনপি। গতকাল বাদ মাগরিব কদমতলী জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মহানগর বিএনপি, ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মাহফিলে খন্দকার মুক্তাদির ও তার সহধর্মিনীর করোনা থেকে মুক্তি লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট পুত্র আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু, করোনা মহামারী থেকে মুক্তি ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, ছাত্র বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী খালেদ, শ্রম বিষয়ক সম্পাদক ইউনুস মিয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফজাল উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এম এ হক, ২৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোতাহির আলী মাখন, ২৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি আক্তার রশিদ চৌধুরী, ২৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি সেলিম রানা, ২৫নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি নজিবুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনে রানা, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, ২৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম দিদার ২৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু, ২৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, ২৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, বিএনপি নেতা হাসিব আহমদ, লায়েক আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক সদরুল ইসলাম লোকমান, ২৬নং ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক সাকিব চৌধুরী প্রমূখ।