গোলাপগঞ্জ প্রতিনিধি:
১:০ ৮ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে৷ শনিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে সভাপতি ও রফিক আহমদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যে প্রস্তাবিত কমিটি দিয়েছিল তা একতরফা হয়ে গিয়েছিল। জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের পরামর্শক্রমে এটি অনেক রদবদল করা হয়েছে। সুন্দর একটা কমিটি উপজেলা আওয়ামীলীগকে উপহার দেওয়া হয়েছে। কমিটির তালিকা আমরা গণমাধ্যমে ইমেইলের মাধ্যমে প্রকাশ করবো।
উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর ২০১৯সালের ১৩ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন সমাপ্ত হওয়ার পর দ্বিতীয় অধিবেশন সম্পন্নের জন্য উপজেলা পরিষদ মিলনায়তন নির্ধারণ করা হয়। এরই আলোকে উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভার কাউন্সিলরগণ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোটের প্রস্তুতি নেন। সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন উদ্যোগ নেন সমঝোতার ভিত্তিতে কমিটি গঠনের। এ লক্ষ্যে উপজেলা সম্মেলন কক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন। তবে সেখানে কোন সমঝোতা হয়নি।
পরে ২০১৯ সালের ১৮ডিসেম্বর সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩বছর মেয়াদি কমিটিতে সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় ধরে অপূর্ণাঙ্গ উপজেলা আওয়ামী লীগের কমিটি আজ জেলা আওয়ামীলীগের অনুমোদনের মাধ্যমে পূর্ণাঙ্গতা পেলো।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী সিলেটে আসছেন ২ মে:প্রস্তুতি পর্যবেক্ষণ করলেন সিসিক…
দক্ষিণ সুরমায় শি'শু শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চি'ত!
দোয়ারাবাজারে ‘জলবায়ু পরিবর্তন: কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’…
পচে নষ্ট চা পাতা, লোকসানর মুখে ন্যাশনাল টির…
নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে জকিগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইষ্টার্ন সিলেট এর বি'রুদ্ধে প্রতা'রণার অভি'যোগ: ২১ বছরেও…
হাওরাঞ্চলের ক্ষ’তি’গ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহায়তা দেবে…
সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর…
স্বর্ণ ব্যবসাকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী…
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জকিগঞ্জে র্যালী ও…
রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ