৯:১৮ অপরাহ্ণ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি আজ রোববার দুপুর ২টায় নগরীর বন্দর বাজার থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলরোডে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, মাসরুর রাসেল, জেলা ছাত্রদলের সহ মহিলা সম্পাদিকা সুরজানা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, রুজিনা বেগম, নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, আফসার শহীদ চৌধুরী সায়েম, ইশমা আক্তার, ইমাদ আহমদ, জেলা ছাত্রদলের মুক্তিযুদ্ধা ও গবেষণা সম্পাদক আজমল হোসেন অপুসহ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অভিলম্বে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। অন্যথায় সাধারণ জনগণ রাস্তায় নেমে আসলে সরকারের পরিণতি হবে ভয়াবহ।