শনিবার, মে ২, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৮ অক্টোবর ২০ ২১
৫:৩৬ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সিলেট মহানগর শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজনিন হাসান
বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সিলেট মহানগর শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হলেন সংগীত শিল্পী নাজনিন হাসান। সম্প্রতি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: জহির উদ্দিন মবু (শনবিার) নিজের ফেইসবুক আইডি থেকে ঘোষণা দেন। তিনি বলেন,গঠনতন্ত্রের ১১.৩(১) ধারা মোতাবেক সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার উদ্দিন আহমেদ রুনু ও সিলেট মহানগর শাখার সভাপতি জেসমীন নাহার'র সুপারিশের প্রেক্ষিতে ঘোষণা দেয়া হলো । বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সিলেট মহানগর শাখার নব-নির্বাচিত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সংগীত শিল্পী নাজনিন হাসান বলেন, হাজার বছরে শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বাংলাদেশের আওয়ামীলীগের সভানেত্রী, দেশরন্ত মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। এবং বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: জহির উদ্দিন মবু ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার উদ্দিন আহমেদ রুনু ভাইসহ সিলেট মহানগর শাখার সভাপতি জেসমীন নাহার তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই দোয়া করবেন আমি যেন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সংগঠনের সম্মান বজায় রাখতে পারি।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ