রবিবার, জুন ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ (মৌলভীবাজার)
২৮ জুন ২০ ২৬
৫:২০ অপরাহ্ণ

কমলগঞ্জে রাতে নি'খোঁ'জ দুপুরে ধলাই নদীতে ভেসে উঠলো শি'শু তামিমের লা'.শ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নি'খোঁজের একদিন পর ধলাই নদী থেকে তামিম ইকবাল (৫) এর নি'থর দেহ উ'দ্ধার করেন স্থানীয়রা। রোববার দুপুরে কাটাবিল গ্রামে ধলাই নদী থেকে পরিবারের লোকজন সহ এলাকাবাসী তামিমের নি'থর দে'হ উ'দ্ধার করেন।

স্থানীয়রা জানান, উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে গত শনিবার রাতে নিজ বাড়ির সামনে গ্রামীন সড়কের সংস্কার কাজ করা দেখছিল শিশু তামিম ইকবাল। এসময় তার শরীরে কাঁদা ছিটিয়ে পড়লে তামিম ঘরে গিয়ে পরনের টিশার্ট খুলে বাড়ি থেকে বের হয়ে নি'খোঁজ হয়। পরে পরিবারসহ পুরোগ্রামবাসী সারারাত খোঁজাখুঁজি করেও শিশু তামিমের কোন সন্ধান পাননি।

রোববার দুপুরে ধলাই নদীতে তার নিথর দেহ পাওয়ার পর উদ্ধার করা হয়। আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি খবর পেয়েছি এবং পরিবারের পক্ষ থেকে তাদের সন্তানকে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতির জন্য আবেদন করলে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দীন বলেন, আমাদের সংবাদ জানালে পুলিশ সরেজমিনে পাঠিয়ে প্রয়োজনে সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ