ডেস্ক নিউজ::
১১:১০ অপরাহ্ণ
জিকে গউছসহ বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে
পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক জিকে গউছ এবং জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসিমসহ ৪০ নেতাকর্মীকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ এমএলবি মেজবাহ উদ্দিন আহমেদের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন। তিনি জানান, নেতাকর্মীরা কিছু দিন আগে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। আজ মঙ্গলবার তারা স্থায়ী জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেছিলেন। কিন্তু বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
গত ২২ ডিসেম্বর হবিগঞ্জ শহরের বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার অনুমতি ও মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করা হয়।
জানা গেছে, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শহরের শায়েস্তা নগরে দলীয় কার্যালয়ের সামনে প্রস্তুতিও নেওয়া হয়।
এতে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, ড. এনাম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক জিকে গউছ, কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ শ্যামল।
বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও পৌনে ২টার দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেওয়ার সময় শায়েস্তানগর পয়েন্টে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জাড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১০০ জন আহত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে শায়েস্তানগর থেকে সার্কিট হাউস রোড পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এ ঘটনায় পুলিশ দুই হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করে। ওই মামলায় বিএনপি নেতাকর্মীরা ২৬ ডিসেম্বর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
বাণিজ্য মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট ১৪নং…
আল্লামা মামুনুল হকের ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে নাগরিক…
ছোটমণি নিবাসের শিশুদের মধ্যে লায়ন্স ক্লাব অব সিলেট…
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুলেল শুভেচ্ছা জানাল সিলেট…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতি'বাদে…
সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরী সভা অনুষ্ঠিত: বুধবার…
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য…
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে সিলেট…
কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিবার্চিত হলেন…
শাল্লায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ আ'সামী গ্রেফ'তার
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ