সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি::
২ ডিসেম্বর ২০ ২১
৩:৫২ পূর্বাহ্ণ

সিকৃবি' র পাঠশালা একুশের নতুন নেতৃত্বে তাসফিয়া - রাকিব

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন " পাঠশালা একুশের নতুন কার্যকরী কমিটির সভাপতির দায়িত্ব পান কৃষি অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তাসফিয়া তাহ্জিন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান রাকিব।

আজ বুধবার পাঠশালা একুশ এর "বার্ষিক আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২১" অনুষ্ঠিত হয়। আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাথী দেবনাথ গোপার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠশালা একুশ এর সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান , প্রফেসর ড. ফুয়াদ মন্ডল , সহকারী প্রফেসর জনাব আমিনুর রশীদ ।

উক্ত অনুষ্ঠানে পাঠশালা একুশ কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সম্মানিত উপদেষ্টাগণ পাঠশালা একুশ এর সকল সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।আলোচনা পর্ব শেষে চতুর্থ কার্যকরী কমিটি ২০২১-২২ ঘোষণা করেন সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান। নবগঠিত কমিটিতে মোট ৩৪ জন জায়গা পায়। উল্লেখ্য, সুবিধাবঞ্চিত, দরিদ্র শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১২ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হয় স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ