শুক্রবার, মে ১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২০ ফেব্রুয়ারী ২০ ২১
২:০ ১ পূর্বাহ্ণ

বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা কাউন্সিল সম্পন্ন
দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে যুবদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই: কমরেড সিকান্দর আলী

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী বলেছেন, শাসন-শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে যুবদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে । যে কোনো অপশক্তি ঐক্যবদ্ধ শক্তির কাছে মাথা নোয়াতে বাধ্য।

দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে যুবদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই ।তিনি আরো বলেন, বেকার যুবকদের চাকরি দিতে হবে নতুবা বেকারদের বেকার ভাতা দিতে হবে। বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন । শুক্রবার (১৯ ফেব্রুয়ারি ) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে, আলমগীর হোসেনের সভাপতিত্বে ও আব্দুল্লাহ খোকনের পরিচালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন -বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড তৌহিদুর রহমান ।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন, যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি কায়সার আহমেদ। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলার যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন রুমেল , রুহুল আমিন, জামাল আহমদ, ডাক্তার জাহাঙ্গীর আলম দুলাল ,বিশ্বনাথ উপজেলা যুব মৈত্রীর আহবায়ক আব্দুল শহীদ, যুগ্ন-আহ্বায়ক মানিক মিয়া প্রমু্খ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রমৈত্রীর সভাপতি মাসুদ রানা চৌধুরী। সম্মেলনে আব্দুল্লাহ খোকনকে সভাপতি ও আলমগীর হোসেন রুমেল কে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যবিশিষ্ট সিলেট জেলা কমিটি গঠন করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ