৬:২৯ অপরাহ্ণ
করোনার গান নিয়ে - মনির খান
মহামারী করোনার-১৯ আগ্রাসন থামছে না। বিশ্বব্যাপী একটি মহাসংকটময় সময় অতিক্রম করছেন সবাই। পৃথিবীর সব রাজা বাদশা পেরেশান। কীভাবে এ থেকে সুরক্ষিত থাকা যাবে তা নিয়ে সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশের জাতীয় কণ্ঠশিল্পী মনির.খান তেমনই একজন সচেতন শিল্পী। তিনি এ দুর্যোগ থেকে সচেতন থাকার জন্য মহামারি করোনা ভাইরাস নিয়ে একটি গান তৈরি করেছেন তাতে গীতরচনা ও সুরারোপ করেছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় গীতিকবি মিল্টন.খন্দকার। তাতে চিত্র ধারন করেছেনঃ এ.আর বাদশা। সংগীত নির্মানঃ বিনোদ রায়। শব্দঃ পুলক বড়ুয়া। গানটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। গানটি রিলিজ হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল
MK Music24 এর ব্যানারে। যার কথামালাঃ
করোনা রে
তুই ছুঁয়ে দিলে লাশ হয়ে যায়
লাশ ছোঁয় নাতো কেউ
আতর লোবান সাবান দিয়ে
লাশ ধোয় নাতো কেউ
বেওয়ারিশ লাশ যেমন করে
পরে থাকে ঐ পথের পরে
সরকারি লোক মাটি চাপা দেয়
এভাবেই হয় দাফন
হায়রে আপন হায়রে আপন
ও আল্লাহ, এ কেমন মৃত্যু
চোখে যায়না দেখা আর
করোনা নয় করুণা চাই
কথা শোন বান্দার।।
মনির খান উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী
বাংলাদেশের আকাঁশচুম্ভি সংগীত জগতের
সীমাহিন আকাঁশের হাজারো নক্ষত্রের মাঝে
এক উজ্জল নক্ষত্র "মনির খান" সুরেলা কন্ঠের
মায়াময়ী যাদুতে লক্ষ কোটি মানুষের অন্তর জয় করেছেন। এই গুণী কন্ঠ সৈনিক বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পযর্ন্ত কন্ঠ ভাসিয়েছেন তিনি।
দেশের দক্ষিন পশ্চিম সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের স্কুল শিক্ষক পিতার ঘরে জন্মগ্রহন করেন গুনী এই সংগীত শিল্পী। ছোটোবেলা থেকেই গানের প্রতি ছিলো উনার আলাদা রকমের দখল, পিতামাতার সীমাহীন অনুপ্রেরণায় ১৯৮৭ সালে স্থানীয় গানের শিক্ষক দিয়ে নজরুল সংগীত চর্চার মাধ্যমে পদ্ধতিগতভাবে সংগীতের হাতেখড়ি।
এরপরে স্থানীয় গানের গন্ডি পেরিয়ে বিখ্যাত গীতিকার ও সূরকার মিল্টন খন্দকারের পাঠশালা ‘গীতিকাব্য নাট্য চর্চা কেন্দ্রে’ ভর্তি হয়ে আধুনিক সংগীতের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। ১৯৯৫ সালের ২৭ নভেম্বর মিল্টন খন্দকারের কথা ও সূরে ‘তোমার কোনো দোষ নেই’ এ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে নিজেকে নতুন আঙ্গিকে দেশের অডিও ইন্ড্রাস্ট্রিতে দাঁড় করান। সেই থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি গুনী এই সংগীত শিল্পীকে। এরপর একের পর এক সাফল্য এসে হাতের মুঠোয় বন্দি হতে থাকে।
নব্বই এর দশকে উদীয়মান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠ শিল্পীদের মধ্যে মনির খান অন্যতম। মনির খান এমনই একজন গুণী কণ্ঠ শিল্পী, যার প্রশংসা দুই কলমে লিখে শেষ করা যাবে না। মনির খানের গান যেনো বাঙালির হৃদয় ছোঁয়ে যায়। অসংখ্য সুপার হিট কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন এই জননন্দিত সংগীত তারকা মনির খান। দুই যোগের সঙ্গীত ক্যারিয়ারের ৪৩টি একক এ্যালবাম, ৩৫০টি মিক্স ডুয়েট এ্যালবাম প্রকাশ করেন এই কণ্ঠ সৈনিক। এরই মধ্যে ৫০০টির অধিক চলচ্চিত্রে প্লেব্যাক করে তিন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মত বড় প্রাপ্তি উনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও বাচসাচ, বাংলাদেশ টেলিভিশন রিপোটার্স এওয়ার্ড, বাংলাদেশ কালচারাল রিপোটার্স এওয়ার্ড, মেরিল প্রথম আলো পুরুস্কার প্রাপ্তি উনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও তিনি আরও ছোট বড় অসংখ্য পুরস্কারের সম্মাননায় ভূষিত। বাংলাদেশের ১৬ কোটি মানুষের হৃদয় জয় করা সংগীত তারকা মনির খান।
মনির খান. ১৯৭২ সালের ১লা আগস্ট
ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মদনপুর গ্রামে জন্মগ্রহন করেন। শিক্ষা জীবনের শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে।পরবর্তীতে হাকিমপুর উচ্চ বিদ্যালয় ও পরে যশোরের চৌগাছার উপজেলার নারায়নপুর বহরাম উদ্দীন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন। ১৯৮৭ সালে এখান থেকে এস,এস,সি পাশ করেন
এইচ,এস,সি পাশকরেন ১৯৯০ সালে কোটচাঁদপুর ডিগ্রী কলেজ থেকে। ১৯৯২ সালে ঐ একই কলেজ থেকে তিনি ডিগ্রী পাশ করেন।
প্রথম এ্যালবাম "তোমার কোন দোষ নেই"
১৯৯৬। তার পর থেকে অধম্য গতিতে এগিয়ে যাচ্ছেন মনির খান। সর্ব শেষ এ্যালবাম "হৃদয়ের যন্ত্রনা"২০১৯। এবং এ বছর কয়েকটি সিঙ্গেল গান রিলিজ করেছেন শিল্পী মনির খান।- শিহাব খান