শনিবার, মে ২, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
২৩ জানুয়ারী ২০ ২২
৯:০ ৭ অপরাহ্ণ

বিশ্বনাথে সতন্ত্র প্রার্থী তালুকদার গিয়াস
নৌকার প্রার্থীর টাকা নিয়ে নির্বাচনী মাঠে বিএনপি

আগামি ৩১ জানুয়ারি সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজি ও ২নং খাজাঞ্চি এদুটি ইউনিয়নে ৬ষ্ট ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে প্রকাশ্যে নির্বাচনে বিএনপি অংশ গ্রহন না করলেও সতস্ত্র প্রার্থী হিসেবে খাজাঞ্চি ইউনিয়নে নির্বাচন করছেন বিএনপির দুই নেতা। এর মধ্যে সতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী, বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের অভিযোগ, উপজেলা বিএনপির শীর্ষ নেতারা তাকে হারাতে নৌকার টাকার অন্য প্রার্থী নিয়ে নির্বাচনী মাঠে কাজ করছেন। তারা এ প্রার্থীকে বিএনপির প্রার্থী ঘোষনা দিয়ে প্রচারনার কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি রবিবার দুপুরে খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এসব তথ্য জানিয়েছেন। তিনি আরো বলেন, নির্বাচনের মনোনয়ন ক্রয়ের পূর্বে ইলিয়াসপত্নী লুনা মেডামের সাথে পরামর্শ করে মনোনয়ন ক্রয় করেছেন। লুন মেডাম আমাকে ব্যক্তিগতভাবে নির্বাচন করতে বলেছেন। তাই আমি নির্বাচন করছি। কিন্তু বর্তমানে দেখা গেছে বিএনপির উপজেলা পর্যায়ের নেতারা টাকার বিনিময়ে আমাকে পরাজয় করতে উঠে পড়ে লেগেছেন। তারা আমাকে পরাজিত করতে নৌকার পক্ষে কাজ করছেন। তিনি নির্বাচন শেষে স্বার্থন্বেষী বিএনপি নেতাদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ে লড়বেন বলে হুশিয়ারি দিয়েছেন।  

তিনি বলেন, এই প্রথম ইভিএমের মাধ্যমে বিশ্বনাথে নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। কিন্তু ভোটাররা ইভিএম ব্যবহার জানেন না। ইতি মধ্যে ভোটারদের কোন প্রশিক্ষণও দেয়া হয়নি। তাই ইভিএমে ভোট হলে নির্বাচন সুষ্ট হবেনা বলে জানান। এ ইউনিয়নের ৭০ ভাগ ভোটার আমাকে সাপোর্ট করে। যদি কোনো ধরণের ভোট কারচুপি না হয় তাহলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন।

মতবিনিয়মকালে উপস্থিত ছিলেন, ওয়াব উল্ল্যাহ, জমসেদ আলী, আশিক মিয়া, শরীফ আহমদ রাজু, মোজাহিদ আলী, নজরুল ইসলাম, মিরাজ মিয়া, পাবেল আহমদ, রুবেল আহমদ, কবির আহমদ, আরজু মিয়া, সাজ্জাদুর রহমান প্রমুখ।


ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ