বৃহস্পতিবার, মে ২১, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০ ২৬
৫:৪৮ অপরাহ্ণ

১৫ মাসে দুইশত ৭ টি মা'মলা নিষ্পত্তি : সিলেটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

সিলেটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সিলেটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পদ্মাসন সিংহের সভাপতিত্বে এবং স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার মোসাদ্দেকা বেগম বৃষ্টির সঞ্চালনায় সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালত কার্যক্রমের উদ্দেশ্য, অগ্রগতি ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান আখঞ্জী।

সভাপতির বক্তব্যে পদ্মাসন সিংহ জটিল শব্দের পরিবর্তে সহজ ও সুস্পষ্ট ভাষায় নথি প্রস্তুত করে দ্রুত আপডেট দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি গ্রাম আদালত কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে আরও ভালো পারফরম্যান্স প্রদর্শনের আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, “গ্রাম আদালতে যত দ্রুত বিচার পাওয়া যায়, তত দ্রুত আর কোথাও বিচার পাওয়া যায় না।” তিনি বলেন, গ্রাম আদালতে বিচারপ্রার্থী মানুষ যেন দ্রুত ও সহজে সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

এসময় হিসাব সহকারীদের পক্ষে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহমুদুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সুমন চন্দ্র দে এবং জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বৃষ্টি চৌধুরী। সভায় জানানো হয়, সিলেট জেলায় ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত মোট ২০০৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

একই সময়ে সরাসরি ইউনিয়ন পরিষদে ১৬১৯টি মামলা দায়ের হয় এবং উচ্চ আদালত থেকে নিষ্পত্তির জন্য ২৯০টি মামলা ইউনিয়ন পরিষদে প্রেরণ করা হয়। সভায় সিলেট জেলার ১৩টি উপজেলার ১০৬টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরা সভায় অংশ নেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ