১১:১৪ অপরাহ্ণ
তিতাসে আ.লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত
কুমিল্লার তিতাসে আ.লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।কেক কাটার মধ্যে দিয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কড়িকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মহসিন ভূঁইয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.শাহিনুল ইসলাম সোহেল সিকদার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী,সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামসুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মজিবুর রহমান,জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আলী আশ্রাফ,উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.জাকির হোসেন মুন্সি,উপ-দপ্তর সম্পাদক মো.জালাল সরকার,কলাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. হাবিবুল্লাহ বাহার,উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু ইউছুফ চিশতি, ভিটিকান্দি ইউনিয়ন আ. লীগের সভাপতি এইচ এম এখলাছ প্রমূখ।
এছাড়াও উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন আ. লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।