৩:১৫ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশে নিজ তহবিল থেকে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা আলম
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আজ মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। বিশেষ করে দেশের নিম্নআয়ের মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ এই করোনা সংকট মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
তারই ধারাবাহিকতায় সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, এম, জেড, এম, আলম এর ব্যাক্তিগত পক্ষথেকে গোলাপ গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কর্মহীন, অসহায়, মধ্যবিত্ত মানুষের মধ্যে সাহায্য সহযোগীতা করে যাচ্ছেন।
দেশের এই ক্রান্তি লগ্নে ঘরে বন্দী বেকার দুঃস্থ অসহায় ও চরম বিপাকে পড়া মানুষগুলোর মাঝে আমার এই ক্ষুদ্র প্রয়াস। অসহায় ও বিপাকে পড়া গৃহবন্দি মানুষের মধ্য ৪ দিন থেকে ত্রান সামগ্রী দিয়ে যাচ্ছি ।
এ বিষয়ে এম জেড আলম বলেন কখনো মানুষকে উৎসাহিত বা সচেতন করতে মাঝে মাঝে সোশাল মিডিয়া জানাই। তবে
আসুন আপনি /আমি / আমরা সবাই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই ও সাহায্য সহযোগিতার করি।
তিনি আরো বলেন পরিবারিক ভাবে ত্রান বিতরণ কাজ চালিয়ে যাচ্ছেন এবং নিজের স্বাধ অনুযায়ী ত্রান বিতরণ অব্যাহত থাকবে।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তৈল পিঁয়াজ, আলু,লবন ইত্যাদি। এরপূর্বেও বিভিন্ন সময় এলাকার অসহায় পরিবারের মাঝে গোপনে খাদ্যসামগ্রী বিতরণ করেন।