১:২৫ পূর্বাহ্ণ
জেল হত্যা দিবসে সিলেট মহানগর ছাত্রলীগের দোয়া ও মিলাদ
১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যা দিবস হিসেবেই পরিচিতি। পচাত্তরের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংকজনক অধ্যায় এই দিনটি।
এই দিনে কারাগারে অন্ধকারে জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে হত্যা করা হয়। জেল হত্যা দিবস উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগ এর সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মোঃ নাঈম আহমেদ, মদন মহন কলেজ ছাত্রলীগ এর সভাপতি মাহমুদুল হাসান সানি, সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন সহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি