১২:৩৩ পূর্বাহ্ণ
বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন সিলেট মহানগরীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
আজ শুক্রবার বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী।এ উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলামের নির্দেশনায় ও মুখপাত্র দেওয়ান দিপুর পরামর্শে বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি রুহুল আমিন ও সাধারন সম্পাদক নজির হোসেন লাহিন এর নেতৃত্বে করোনা ভাইরাসের কারণে গরে থাকা অসহায়, কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত অতিথি হিসেবে ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই সংকট কালীন মূহুর্তে বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান এবং বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন সিলেট মহানগরের জন্য শুভকামনা ও যে কোন সহযোগিতার আশ্বাস দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্রীম সিলেটের চেয়ারম্যান শেখ তোফায়েল আহমদ সেপুল, ড্রীম সিলেটের সম্পাদক শেখ আব্দুল মজিদ, দৈনিক একাত্তরের কথা ও সিলেট ভয়েসের সাংবাদিক মিঠু দাস জয়, শেখ সেফুল আহমেদ, স্হানীয় মুরব্বিয়ান ও ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবির হাসান রানা, ৯ নং ওয়ার্ড যুবলীগের সদস্য সাদিকুর রহমান,৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ আহমেদ, আব্দুর রহমান,রুবেল আহমেদ,তারেক, সজীব, নুর আলম,ইমন।