বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৭ মার্চ ২০ ২১
৫:১২ অপরাহ্ণ

মহান স্বাধীনতা দিবসে সিলেট প্রেসক্লাবের শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শুক্রবার সকালে প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সহসভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সহ সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুকিত অপি, নির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সাবেক নির্বাহী সদস্য মুহিবুর রহমান, আনিস রহমান, দিগেন সিংহ, ক্লাব সদস্য চৌধুরী দিলওয়ার হোসেন জিলন, মো. দুলাল হোসেন, নিরানন্দ পাল, প্রত্যুষ তালুকদার, মাইদুল রাসেল, দিপক বৈদ্য দীপু, মাধব কর্মকার, সাকিব আহমদ মিঠু, অনিল পাল, আজীবন সদস্য শেরওয়ান কামালী, সহযোগী সদস্য শফি আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ