১২:৩৫ পূর্বাহ্ণ
আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি
বাংলাদেশের মানুষ আওয়ামীলীগ কে আর ক্ষমতায় দেখতে চায় না। জাতীয় পার্টি আগামী নির্বাচনে কারো সঙ্গে জোটে থাকবে না। জাতীয় পার্টি একটি দল তাদের নিজস্ব কর্মসূচি আর ক্ষমতা আছে। তাই আমরা দলকে সুসংগঠিত করে মানুষের কাছে বিভিন্ন কর্মসূচি নিয়ে যাব। আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে --নজরুল ইসলাম বাবুল। গত ১ জুন বুধবার সন্ধ্যা ৬ ঘটিকায় লন্ডন মহানগর জাতীয় পার্টির উদ্দ্যাগে লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে কেন্দ্রীয় কমিটি সদস্য ও সিলেট মহানগরের নতুন আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল এর সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি লন্ডন মহানগরের সভাপতি জবলু উদ্দিন পরিচালনা করেন লন্ডন মহানগরের সাধারণ সম্পাদক রুহুল আমিন ও লন্ডন মহানগর শাখার প্রচার সম্পাদক সাহেব আলী'র কুরআন তেলাওয়াতের মধেমে শুরু হওয়া অনুষ্টানে সংবর্ধিত অতিথি'র বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি সদস্য ও সিলেট মহানগরের আহবায়ক জনাব নজরুল ইসলাম বাবুল। সংবর্ধিত অতিথি' তার বক্তব্য বলেন,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ দেশের মানুষ ভালো নেই। জাতীয় পার্টি ক্ষমতায় না থাকায় মানুষ আজ দিশেহারা। লাখ লাখ ছেলে মেয়ে অনেক কষ্টে পড়ালেখা করে ঘরে বসে থাকলেও তাদের চাকরির কোনো খবর নাই। তিনি বলেন, জিনিষপত্রের দাম বাড়লেও বাড়েনি মানুষের আয় রোজগার। সরকারের এ বিষয়ে কোনো রূপরেখাও নাই। দেশের মানুষ মরছে বিনা চিকিৎসায়। হাসপাতালের বাথরুমে রোগী, বারান্দায় রোগী, ডাক্তার এবং ওষুধ নাই। আর সরকার আকাশের উপর দিয়ে ফ্লাইওভার করে, মাটির নিচ দিয়ে করে টানেল। তিনি আরও বলেন, আগে মানুষকে বাঁচান, চাকরির ব্যবস্থা করেন, চিকিৎসার ব্যবস্থা করেন, তারপর এগুলো করার জন্য তিনি সরকারের কাছে আহবান জানান। প্রধান অথিতি'র বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাতীয় পার্টি আহবায়ক ও কেন্দ্রীয় কমিটি সদস্য অ্যাডভোকেট এবাদ হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউ কে জাপার সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য রেজাউল হায়দার রাজু।
বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, জাপার সিনিয়র যুগ্ন আহব্বায়ক ও কেন্দ্রীয় সদস্য সাজ্জাদুর রহমান ভূঁইয়া পাবেল, কেন্দ্রীয় সদস্য ও সাবেক লন্ডন মহানগরের সভাপতি সামসুল হক, সাবেক কাউন্সিলর আব্দুস শুকুর , বিশিষ্ট সমাজ সেবক ও কমিউনিটি নেতা জুনাইদ আহমেদ সুন্দর , বিশিষ্ট সমাজ সেবক ফারুক উদ্দিন, আরো বক্তব্য রাখেন লন্ডন মহানগরের যুগ্ন সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমেদ , ইসলাম উদ্দিন , সানোয়ার হোসেন প্রমুখ। সংবর্ধিত অতিথি বক্তব্যে বলেন সিলেট ছিল জাতীয় পার্টি এর দুর্গ , এই সিলেট কে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ দ্বিতীয় বাড়ি হিসেবে দেখতেন। সিলেট কে আবার জাতীয় পার্টি দুর্গ বানাতে হবে। প্রধান অতিথি বলেন আগামী নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিয়ে সরকার ঘটন করা হবেl প্রধান বক্তা বলেন এবার নতুন করে আবার জাতীয় পার্টি জাগরণ হচ্ছেl লন্ডন মহানগরের সাধারণ সম্পাদক বলেন জাতীয় পার্টি ছাড়া আর কোনো বিকল্প নেই l সভাপতি বলেন এক মাত্র জাতীয় পার্টি বাংলাদেশ কে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবে l