স্টাফ রিপোর্ট::
৬:৩৩ পূর্বাহ্ণ
ভালোবাসা দিবসে মাহমুদ পারভেজ এর চার নাটক
ভালোবাসা দিবস উপলক্ষে তরুণ অভিনেতা মাহমুদ পারভেজ এর চারটি নাটক প্রচারিত হবে বিভিন্ন টিভি চ্যানেলে। চারটির মধ্যে ২টিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আরফান নিশো ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।
মিস্টার টুইস্ট খ্যাত জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কয়েকটি নাটক পরিচালনা করছেন এবার। তার পরিচালিত ‘মাজনু’ ও ‘ভুলজন্ম' নামে ২টি নাটকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে পারভেজকে। মাজনু নাটকের ট্রেইলারে মেহজাবিনকে গুলি করতে দেখা যায় পারভেজকে।
বড় কোনো সেলিব্রেটির কথা বলছি না, বলছি একজন অভিনয়প্রেমি মানুষের কথা। তিনি মাহমুদ পারভেজ। ছোট পর্দায় তিনি অনেক কাজ করলেও গল্পের মূল ভূমিকায় বরাবরই ছিল কম। তবে চেষ্টা করে যাচ্ছেন প্রতিদিন। কঠোর পরিশ্রম করছেন অবিরত।
দু দিন পর ভালোবাসা দিবস। আসন্ন এই দিবসে মাহমুদ পারভেজ অভিনীত ৪টি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে তিনি নিজেই জানিয়েছেন। মাজনু নাটকটি ১২ ফেব্রুয়ারি লাইভ টেক এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। ১৪ ফেব্রুয়ারি রাত ১১.৩০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘ভুলজন্ম’।
অন্য দুটি নাটকের মধ্যে রয়েছে নিডো খানের রচনা ও পরিচালনায় পেইন কিলার ও রিফাত আদনান পাপনের রচনা ও পরিচালনায় সুনয়না। নাটক দুটি শীঘ্রই প্রচার হবে বিভিন্ন টিভি চ্যানেলে।
নাটক দুটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা শতাব্দী ওয়াদুদ, সায়েদ জামান শাওন, তানিয়া বৃষ্টি, শিল্পী সরকার অপু, আনোয়ার হোসেন সহ অনেক গুনী কলাকুশলী।
ভালোবাসা দিবসের চার নাটকে অভিনয় সম্পর্কে জানতে চাইলে অভিনেতা মাহমুদ পারভেজ বলেন, ভিকি জাহেদের মতো এত বড় মাপের একজন পরিচালকের দুইটি নাটকে অভিনয় করা সত্যিই সৌভাগ্যের। আমাকে এত বড় সুযোগ দেবার জন্য ভিকি ভাইয়ের কাছে কৃতজ্ঞ।
অভিনয়টা মাহমুদ পারভেজের নেশা, ভালবাসেন অভিনয়। অভিনয় করে অর্থ উপার্জন নয়, বরং অভিনয় করে আনন্দ পান তিনি। সেই ছোট থেকেই লেগে আছেন অভিনয়ের সঙ্গে। অভিনয় করবেন বলে জীবনের অনেক কিছুই বিসর্জন দিচ্ছেন প্রতিনিয়ত।
তিনি বলেন, এবারের ভালোবাসা দিবসটা আমার জন্য খুবই আনন্দের। কারণ এই ভালোবাসা দিবসে আমার অভিনয় করা ৪টি নাটক প্রচারিত হবে। এটা আমার জন্য একটা বড় পাওয়া। এর আগে কখনো ভালোবাসা দিবসে আমার এতগুলো নাটক প্রচারিত হয়নি। এর জন্য এই ভালোবাসা দিবসটা আমার জন্য একটু ব্যতিক্রম।
এক প্রশ্নের জবাবে মাহমুদ পারভেজ বলেন, আমি প্রতিনিয়তই শিখছি। শেখার কোনো শেষ নাই। তিনি বলেন, টাকার জন্য কাজ করি না। ভাললাগা, ভালবাসার জায়গা থেকে কাজ করি। দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করি। আরও অনেক কাজ করতে চাই। ভাল ভাল কাজ করতে চাই।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় জিরাসহ আ'ট'ক-১
সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত ও বিশ্বমানের: সিউক চেয়ারম্যান
কমলগঞ্জে সস্তা দামে ভিটা বিক্রি করতে রাজি না…
জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজে শিক্ষকদের মা'রামা'রি, এলাকায় উত্তে'জনা!
এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন
গোলাপগঞ্জে মা'দক ব্যবসায়ী কর্তৃক ছু'রিকা'ঘাত, গ্রেফ'তার ৩
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ…
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে-প্রবাসীকল্যাণ মন্ত্রী
জগন্নাথপুরে কোমলমতি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
কমলগঞ্জে হীড বাংলাদেশ মাইক্রো ফাইন্যান্সের পক্ষ থেকে ৭৫…
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ