রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৩ জুন ২০ ২২
১:৩৪ পূর্বাহ্ণ

বিয়ানীবাজার পৌর নির্বাচন
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ‘গাজর’ মার্কায় ভোট চাইছেন কাউন্সিলর প্রার্থী জাবুর

আগামী ১৫ জুন সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে চলছে বিরামহীন প্রচারণা। শেষ মুহুর্থে প্রার্থীরা প্রত্যেকেই গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন মেয়রসহ কাউন্সিলর প্রার্থীরা।

তবে কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় রয়েছে ব্যতিক্রমি। পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের গাজর মার্কার কাউন্সিলর পদ প্রার্থী আবুল আহসান মো: আযরফ (জাবুর) তার কর্মী-সমর্থকদের নিয়ে ওয়ার্ডের সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। করছেন উঠান বৈঠক, মোটর শোভাযাত্র, দিচ্ছেন নির্বাচনী প্রতিশ্রুতি।

নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই দিন রাত এক করে ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা ও অলি-গলিতে গণসংযোগ করেন বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোট চাইছেন ‘গাজর’ মার্কায়। পাচ্ছেন ব্যাপক জনসমর্থনও। কাউন্সিলর প্রার্থী আবুল আহসান মো: আযরফ (জাবুর) বলেন, ওয়ার্ডবাসীর ভালোবাসা ও সমর্থনে প্রার্থী হয়েছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। তিনি বলেন, এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

আামার প্রতি এলাকাবাসীর আস্থা রয়েছে। জয়ী হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কাজ করবো। এছাড়া খেলার মাঠ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও রাস্তার উন্নয়নসহ আধুনিক ওয়ার্ড গঠনে কাজ করবো। তবে নির্বাচন শান্তিপূর্ণ হবে উল্লেখ করে ওই প্রার্থীই বলেন, এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই একে অন্যের আত্মীয় ও পরিচিত। তাই সহিংসতার কোনো সম্ভাবনা নেই।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ