মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৬ আগস্ট ২০ ২১
১:১৭ পূর্বাহ্ণ

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর খতমে শিফা, মীলাদ ও দুআ মাহফিল

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, শুভাকাক্সক্ষী ও দেশ-বিদেশে অবস্থানরত কোভিড-১৯ আক্রান্তদের রোগমুক্তি কামনায় ১৪ আগস্ট, শনিবার, বাদ আছর হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গণে খতমে শিফা, মীলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুআ পরিচালনা করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।

সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিয়ার হাসান এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান ও মাহবুবুর রহমান ফরহাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সহ-সভাপতি মারুফ আহমদ, মিনহাজুল ইসলাম নিয়াজ, সহ-সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু, হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, সবুজকুঁড়ি শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক মামুনুর রশীদ, সিলেট মহানগরীর প্রচার সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সহ-প্রচার সম্পাদক এইচ.কে.এম নোমান, অফিস সম্পাদক মাহবুবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আরিফ মাহমুদ জামি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক গুলজার আহমদ, সিলেট সরকারি আলিয়া মাদরাসা সভাপতি আফজল হোসেন, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা ছাত্র সংসদের জি.এস মাহমুদুর রহমান প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ