মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৯ আগস্ট ২০ ২১
৮:৩৩ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

এন সি সি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে সিলেট মহানগরীর ১৮ নং ওয়ার্ডে আজ রোববার সকালে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন এন সি সি ব্যাংক কুমারপাড়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার তপন কুমার দেব, সিনিয়র অফিসার চয়ন কুমার পাল, অফিসার পম্পা পাল চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। করোনা ভাইরাসের আক্রান্তদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন, যার মূল্য উৎস হচ্ছে বৃক্ষ। মানুষের অস্তিত্ব রক্ষা ও সুস্থ থাকার জন্য বৃক্ষায়নের বিকল্প নেই।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ