১০ :০ ৩ অপরাহ্ণ
তিতাসে শিক্ষকের গায়ে হাত তুলেছে নবম শ্রেণির এক শিক্ষার্থী
কুমিল্লার তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মো.আতিকুল রহমানের গায়ে হাত তুলেছে একই স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থী।
রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার মজিদপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই স্কুলের সহকারী সিনিয়র শিক্ষক আতিকুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমি ক্লাস রুমে ছিলাম।
বাহিরে ঝগড়া হচ্ছে এই কথা শোনার পর আমি ক্লাস রুম থেকে বের হয়ে বাহিরে এসে দেখি নবম শ্রেণির শিক্ষার্থী সোলেমান বলতাছে তারে মাইরা লামু,কাইটা লামু।
আমি তখন তার কাছ জানতে চাইলাম কাকে তুমি মাইরা লাইবা, কাইটা লাইবা, তখন সে বলে মাসুমকে। তার মুখে এমন কথা শোনার পর তখন আমি সোলেমানকে বলি যে মাসুম যদি তোমার সাথে কোন অন্যায় করে থাকে তাহলে আমরা তাঁর বিচার করে দিবো।
এমন কথা বলার পরই সহকারী সিনিয়র শিক্ষক আতিকুল রহমানকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সোলেমান। তিনি এই ঘটনার সঠিক বিচার দাবি করেছেন।
এই ঘটনায় মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার সূত্রধরের কাছে জানতে চাইলে তিনি কিছু না বলে তড়িঘড়ি করে স্কুল থেকে বের হয়ে সিএনজি যোগে চলিয়া যায়।
এই ঘটনাটি মূহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইতে শুরু করে।