শনিবার, নভেম্বর ১৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৩ নভেম্বর ২০ ২৬
১১:৩৪ অপরাহ্ণ

সন্তান,অভিভাবকের সমন্বিত লক্ষ্যই সফলতা নিয়ে আসে: প্রফেসর মাহবুব ই ইলাহী 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব ই ইলাহী বলেছেন, নৈতিক শিক্ষার অভাবে সমাজে বিশৃঙ্খলা রাহাজানি হানাহানি অশান্তির ঘটনা ঘটছে।

আজকের শিক্ষা ব্যবস্থায় নৈতিক উন্নতি তেমন একটা নেই। যার কারনে সমাজে দেখা যায় যে যত বড় বিশৃঙ্খলা করছে অনিয়ম করছে সে ততবেশী উচ্চ শিক্ষিত। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি। কাজেই একটি আদর্শ শিক্ষাব্যবস্থা গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।

তিনি বলেন,নানামুখী শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে বলেন, বহুধা বিভক্ত দেশের শিক্ষা ব্যবস্থা। কোথাও পাশ্চাত্য সভ্যতা লালন করা হয়। কোথাও শুধু ধর্মীয় শিক্ষাদান করা হয়। সিলেট শহরে কিছু কিছু প্রতিষ্ঠান প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নৈতিক শিক্ষাদানের প্রচেষ্টা করছে। ব্রাইট টিচিং হোম আয়োজিত ব্রাইট মেধা অন্বেষন ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

১৩ নভেম্বর শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিচিং হোম এর পরিচালক কে বি এম মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ আব্দুল লতিফ।

অনুষ্টানের সভাপতি ব্রাইট টিচিং হোম এর পরিচালক কে বি এম মাসুদ রানা বলেন, মেধার স্বীকৃতি মেধাবী কে বিকশিত করে। স্বপ্ন পুরণে অনুপ্রাণিত হয়ে উঠে। আমরা সেই কাজটুকু করার চেষ্টা করছি। ফাতহুল ইসলাম নাদিমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমিনুল ইসলাম অনন্য। আরও বক্তব্য রাখেন তালহা চৌধুরী প্রমূখ। পরে প্রাপ্তদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ