শনিবার, মে ২, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৮ মার্চ ২০ ২২
৪:০ ১ পূর্বাহ্ণ

পশ্চিম ইসলামপুর ইউনিয়নে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তুলে ধরলেন এক ইউনিয়ন সম্মেলন আলোচনা সভায়।

সোমবার (৭ মার্চ) উপলক্ষে ইউনিয়ন সচিব নাসির আহমদের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পশ্চিম শ্রমিক লীগের সভাপতি আশরাফুল ইসলাম চান মিয়া,সেক্রেটারি সিরাজ মিয়া,দৈনিক সিলেটের দিনকাল কোম্পানীগঞ্জ প্রতিনিধি ফারুক আহমেদ।

সভাপতির বক্তব্যে শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, 'ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতিকে সংঘবদ্ধ হতে সহায়তা করেছিল, ৭ মার্চে রেসকোর্স থেকে বঙ্গবন্ধুর ঘোষণা না আসলে হয়তো এতো অল্প সময়ের মধ্যে প্রতিরোধ ও জেগে ওঠার মানসিকতা গড়ে উঠতো না। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণমানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে সেই মহাকাব্য।

৭ই মার্চের ১৯ মিনিটের সুমধুর ভাষণটি বিশ্বের ১২টি ভাষায় অনুদিত হয়েছে। তিনি আরও বলেন, 'ইউনেস্কো ২০১৭ সালের ৩১ অক্টোবর ঐতিহাসিক ভাষণটি ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’ এ অন্তর্ভুক্ত করে। এটি নি:সন্দেহে সমগ্র বাঙালির জন্য একটি গর্বের বিষয়, অহংকারের বিষয়।'

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ